খিলক্ষেত থানায় হেফাজতে থাকা আসামির আত্মহত্যার চেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৪, ১৪:৪৭আপডেট : ১১ জুন ২০২৪, ১৪:৪৭

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলক্ষেত থানা হেফাজতে এক আসামি আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। তার নাম আরিফ হোসেন (৩০)। মঙ্গলবার (১১ জুন) সকালে এ ঘটনা ঘটে। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ তথ্য জানান।

তিনি বলেন, ‘মঙ্গলবার সকালে আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল। এরমধ্যে সে প্যান্ট নিজের খুলে গলায় ফাঁস লাগানোর চেষ্টা করে। এ সময় এক পুলিশ সদস্য দেখে ফেলে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

ওসি বলেন, ‘আরিফকে মাদকসহ সোমবার (১০ জুন) গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকটি মামলা হয়েছে।’

আরিফের স্ত্রী পান্নার দাবি, তার স্বামীকে ইয়াবা দিয়ে আটক করা হয়েছে। কুড়িল কুড়াতলী উত্তরপাড়া পরিবার নিয়ে থাকেন আরিফ। তিনি আগে পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন, এখন করেন না।

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি