রাজধানীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২৪, ১৯:৩২আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৯:৩২

রাজধানীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে চার জন শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন, কাঠমিস্ত্রি রাসেল দাস (২৭) ও তার সহকারী আলাউদ্দিন (১৭), নির্মাণশ্রমিক আব্দুর নূর (৩৫) এবং রঙমিস্ত্রি আইউব আলী (৪৫)।

শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা থেকে রাতের মধ্যে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছেন সংশ্লিষ্টরা। শনিবার (১৩ জুলাই) তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

রাসেল দাসের ভায়রা সুমন দাস জানান, রাসেল পল্লবীর বাউনিয়া আজিজ মার্কেটে খাদিজা ফার্নিচারের কারখানায় কাঠমিস্ত্রির কাজ করতেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে প্রবল বৃষ্টিতে ওই কারখানায় পানি ঢোকে। সেখানে ফার্নিচারের ডিজাইনের একটি ভারী মেশিং পানিতে ভিজে যাচ্ছিল। ওই সময় মেশিনটি সরাতে গেলে আলাউদ্দিন ও রাসেল বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পরে ডিএমপির পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ ওই দুই শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠান।

রাসেল দাস চট্টগ্রাম পটিয়া উপজেলার রতন দাসের ছেলে। বর্তমানে বাউনিয়াবাদ আজিজ মার্কেট এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। ১৭ মাস বয়সী এক ছেলের জনক ছিলেন তিনি। আলাউদ্দিন ময়মনসিংহ তারাকান্দা উপজেলার বাচ্চু মিয়ার ছেলে। তিনিও একই এলাকায় থাকতেন।

অপরদিকে, কতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব ঢালী জানিয়েছেন, সিএমএম আদালতের পাশে আগরবাতি গলি দিয়ে যাওয়ার পথে জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হন মো. আইয়ুব আলী। স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইউব আলী পিরোজপুর নাজিরপুর উপজেলার তারাবুনিয়া গ্রামের মৃত বেলায়েত শেখের ছেলে। বর্তমানে সুত্রাপুর পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

উত্তর ভাষানটেকে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয় আব্দুর নূরের।

ভাষানটেক থানার উপ-পরিদর্শক (এসআই) প্রণয় কৃষ্ণ মন্ডল বলেন, ‘শুক্রবার বিকাল পৌনে ৩টার দিকে উত্তর ভাষানটেকের বাসায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন নূর। পরে স্বজনরা উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে নূর। বর্তমান উত্তর ভাষানটেক পরিবার নিয়ে থাকতেন।

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী