যাত্রাবাড়ীতে ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৪, ১৬:৩২আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১৬:৩২

রাজধানীর যাত্রাবাড়ীতে মামুন নামে এক ব্যক্তি ও তার স্ত্রী ফাতেমার বিরুদ্ধে বৃদ্ধা মাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৮ আগস্ট) যাত্রাবাড়ী কুতুবখালী এলাকায় এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদা রহমান এ তথ্য জানান।

নিহতের নাম চান্তারা বেগম (৭০)। তিনি ভিক্ষাবৃত্তি করতেন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মুকিমপুরে। বাবার নাম বশির উদ্দিন প্রধান। তিনি ছেলের সঙ্গে যাত্রাবাড়ীর কুতুবখালীতে থাকতেন।

এসআই মাহমুদা রহমান বলেন, ‘নিহতের সোহরত হাল প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার আলামত রয়েছে। জানা গেছে, বুধবার দুপুরে ওই বৃদ্ধার সঙ্গে মামুন ও ফাতেমার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে কান্তারাকে শ্বাসরোধে হত্যা করে তারা। পরে প্রতিবেশীরা তাদের আটক করে থানায় সোপর্দ করে।

তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।’

নিহতের ভাগনে কামাল হোসেন জানান, মামুন তারা মা, স্ত্রী-সন্তান নিয়ে একসঙ্গে থাকতেন। মামুন ছিল নিহত চান্তারা বেগমের একমাত্র ছেলে।

এ ঘটনায় নিহতের ভাগনে মো. কামাল হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

/এআইবি/এবি/আরকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের