গেন্ডারিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২৭আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৫

রাজধানীর গেন্ডারীয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে জিন্নাহ মন্ডল (৫৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মালিপাড়া গ্রামের মৃত হাসান আলী মন্ডলের ছেলে জিন্নাহ। ঢাকার জুরাইন আলম মার্কেট এলাকায় ছেলে ও ভাইকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।

ইমরান নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে গেন্ডারিয়া রজনী চৌধুরী রোড লোহারপুল পঞ্চায়েত কবরস্থানের পাশে ওই অটোরিকশা চালক চিৎকার করে বলছিলেন আমাকে বাঁচান। পরে এগিয়ে গিয়ে দেখি, তিনি এক হাত বুকে ধরে আস্তে আস্তে সামনের দিকে আসছেন। জানতে চাই, কি হয়েছে? তিনি বললেন, আমাকে হাসপাতালে নিয়ে চলেন। আমাকে ছুরি মেরেছে, মাথায় আঘাত করেছে। রিকশাটা নিয়ে যেতে চেয়েছিল। পোস্তগোলা থেকে যাত্রী নিয়ে আসছিলাম। এই এলাকায় আসার পর ওই যাত্রী আমাকে মেরেছে। পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

মো. ফারুক বলেন, ‘মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের