মহাখালীতে সড়কে প্রাণ গেলো কিশোরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৩আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৩

রাজধানীর মহাখালীতে সড়ক দুর্ঘটনায় মো. ইমন (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় তার বন্ধু মো. আরিফ (১৮) নামে আরেকজন আহত হন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে মহাখালীর আমতলীতে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাকল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

ইমন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোবিন্দের খিল গ্রামের চা দোকানি মো. নুরুল আমিনের ছেলে। বর্তমানে পূর্ব নাখালপাড়ায় পরিবারের সঙ্গে থাকতো। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়।  

মৃতের বড় ভাই মো. ইয়াসিন বলেন, ‘শুক্রবার রাত ১০টার দিকে তারা কয়েক বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে রাজধানীর ৩০০ ফিট রাস্তায় ঘুরতে বের হয়। পথে মহাখালীর আমতলী এলাকায় সড়কে এক পথচারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল ব্রেক করলে পেছন থেকে ইমন ছিঁটকে রাস্তায় পড়ে যায়। পরে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে সে গুরুত্ব আহত হয়। উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

মো. ফারুক বলেন, ‘ওই কিশোরের মরদেহ হাসপাতাল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী