চায়ের দোকান থেকে ২ জনের মরদেহ উদ্ধার: সন্দেহের তীর কর্মচারীর দিকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৩আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৮

রাজধানীর গুলশান-২ এর একটি চায়ের দোকান থেকে দুই জনের গলাকাটা মরদেহ উদ্ধারের পর দোকানের এক কর্মচারী নিখোঁজ রয়েছে। ওই কর্মচারী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে পুলিশ এখন পর্যন্ত তার নাম-পরিচয় জানতে পারিনি। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

নিহতরা হলেন– দোকান মালিক মো.রফিক (৬২)। কর্মচারী মো.সাব্বির (১৬)। সাব্বিরের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রায়গঞ্জ বাজার বেপারী পাড়ায়। রফিকের বাড়ি বরিশাল সদরে দবদবিয়া গ্রামে।

এ ঘটনায় একটি মামলা করেছেন রফিকের ছেলে বাপ্পি।

এ প্রসঙ্গে রবিবার (২৯ সেপ্টেম্বর) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, ‘রফিকের ছেলে মো.বাপ্পী বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে। আসামিদের গ্রেফতার ও রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। একজনকে সন্দেহ করা হচ্ছে, সে ওই দোকানে কর্মচারী হিসেবে নতুন যোগ দিয়েছিল। বর্তমানে সে পলাতক। সে যার মাধ্যমে যোগ দিয়েছিলেন, তাকেও শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এই দুই জন গ্রেফতার হলে হত্যার রহস্য উদঘাটন করা যেতে পারে।’

শনিবার (২৮ সেপ্টেম্বর) গুলশান-২ এর ওই চায়ের দোকান থেকে রফিক ও সাব্বিরের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন...

গুলশানে চায়ের দোকান থেকে ২ জনের মরদেহ উদ্ধার

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের