ছাত্র আন্দোলনে মুক্তাকিম হত্যা: মিরপুরে আ. লীগ নেতা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২৪, ১৩:১৩আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ১৩:১৩

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. মুক্তাকিম বিল্লাহ হত্যার মামলায় আওয়ামী লীগ নেতা মো. আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা-পুলিশ। রবিবার (৬ অক্টোবর) দিবাগত রাতে শাহআলী থানার প্রিয়াংকা হাউজিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি শাহআলী থানার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।

সোমবার (৭ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, মুক্তাকিম বিল্লাহ হত্যার ঘটনায় গত ৫ অক্টোবর মিরপুর মডেল থানায় একটি মামলা হয়। মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৯ জুলাই বিকালে মিরপুর-১০ এলাকায় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের ছোড়া গুলিতে মুক্তাকিম বিল্লাহ মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় প্রথমে তাকে কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতাল এবং পরে মিরপুর মাজার রোডের গ্লোবাল স্পেশালাইজড হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

/এবি/আরকে/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে