সমবায়ের কোটি টাকা আত্মসাৎকারী চক্রের ২ সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২৪, ১৪:৩৮আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ১৪:৩৮

রাজধানীর বংশাল এলাকায় রূপালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির গ্রাহকদের কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ। তারা হলেন, সাজ্জাদ খান ও সৈয়দ জাফর আলী।

রবিবার (৬ অক্টোবর) দিবাগত রাতে খুলনার খানজাহান আলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বংশাল থানা পুলিশের একটি টিম। সোমবার (৭ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বংশালের আরমানিটোলায় রূপালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। তার ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ খান এবং ম্যানেজার জাফর আলী। তাদের প্রতিষ্ঠানে বিভিন্ন মেয়াদে গ্রাহকরা দুই কোটি ১৭ লাখ টাকার এফডিআর এবং ২২ লাখ টাকার ডিপিএস খোলেন। শর্ত অনুযায়ী এর লভ্যাংশ গত ২৬ সেপ্টেম্বর দেওয়ার কথা থাকলেও প্রতিষ্ঠানটি তা দেয়নি। ৩০ সেপ্টেম্বর গ্রাহকরা দেখেন অফিসে তালা ঝুলছে এবং ব্যবস্থাপনা পরিচালক ও ম্যানেজারের মুঠোফোন বন্ধ। পরে ১ অক্টোবর এক ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বংশাল থানায় একটি প্রতারণার মামলা হয়।

প্রতারণার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

/এবি/আরকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান