দ্বিতীয় দিনের মতো সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২৪, ১৩:৪১আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১৬:২২

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় কয়েকশ’ শিক্ষার্থীকে সায়েন্সল্যাব মোড়ে বিক্ষোভ করতে দেখা গেছে। বিক্ষোভ শেষে সেখানেই অবস্থান নেন তারা। এর আগে সকাল ১০টার দিকে সাত কলেজের বিভিন্ন কলেজ থেকে ঢাকা কলেজে জড়ো হন শিক্ষার্থীরা।

স্বতন্ত্র বা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা। ছবি: সাজ্জাদ হোসেন

সরেজমিনে দেখা গেছে, দুপুর ১২টার দিকে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে জড়ো হন। এ সময় তারা ‘অধিভুক্ত বাতিল করো, সাত কলেজ স্বাধীন করো’, ‘দফা এক দাবি এক, অ্যাফিলিয়েটেড নট কাম ব্যাক’, ‘আর নয় সংস্কার, এবার চাই অধিকার’, ‘শিক্ষা না বাণিজ্য, শিক্ষা শিক্ষা’, ‘টু জিরো টু ফোর, অ্যাফিলিয়েটেড নো মোর’, ‘ঢাবির প্রহসন মানি না মানবো না’ ঢাবি তোমাদের প্রহসন মানবো আমি কতক্ষণ’সহ বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনরত ইডেন কলেজ শিক্ষার্থী সুমাইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা কোনও অযৌক্তিক দাবি উত্থাপন করিনি। গত সাত বছর ধরে আমরা শোষিত। আমরা এবার ঢাবি থেকে মুক্তি চাই। শিক্ষার্থীরা আন্দোলন করে তাদের দাবি আদায় করতে জানে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।’

শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সাজ্জাদ হোসেন

কবি নজরুল কলেজের শিক্ষার্থী জাকারিয়া বলেন, ‘স্বায়ত্তশাসিত বা স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবিতে আমরা সাত কলেজের শিক্ষার্থীরা ২১ অক্টোবর মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ এখন পর্যন্ত যথাযথ পদক্ষেপ না নেওয়ায় আমরা পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজ আবার অবস্থান কর্মসূচি পালন করছি।’

এই শিক্ষার্থী আরও বলেন, ‘আমরা খুবই ব্যথিত। কারণ কর্তৃপক্ষ একটা যৌক্তিক দাবি আমলে নিচ্ছে না। তাই আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। আমাদের আন্দোলনের কারণে সৃষ্ট জনভোগান্তির জন্য আমরা ক্ষমাপ্রার্থী। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকবো।’

সাত কলেজ শিক্ষার্থীদের দাবিগুলো হলো–

১. সাত কলেজ নিয়ে একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় করার অভিপ্রায়ে দ্রুত সময়ের মধ্যে একটি সংস্কার কমিটি গঠন করতে হবে।

২. সংস্কার কমিটি অনধিক ৩০ কার্যদিবসের মধ্যে সাত কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে সাত কলেজের সমন্বয়ে শুধু একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রূপরেখা তৈরি করতে হবে।

৩. সংস্কার কমিটি বর্তমান কাঠামো সচল রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। যাতে করে নিয়মিত শিক্ষার্থীদের সেশন জটিলতার কোনও ধরনের পরিবেশ তৈরি না হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে মুক্ত হয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সোমবার (২১ অক্টোবর) প্রথম দফায় আন্দোলন করেন সাত কলেজের শিক্ষার্থীরা।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের