ধানমন্ডিতে বাসায় ঢুকে লুটপাটের চেষ্টা, গ্রেফতার ১৩

 বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২৪, ২০:০২আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ২০:০৬

রাজধানীর ধানমন্ডিতে বাসায় ঢুকে লুটপাটের উদ্দেশ্যে বিশৃঙ্খলা ও অরাজক পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা-পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম। বুধবার (৩০ অক্টোবর) রাতে ঘটনাস্থল থেকে ওই ১৩ জনকে গ্রেফতার করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলো– মো. হাসিবুল হাসান (৩৩), মো. গোলাম মোরশেদ (৩২), মাহমুদুল হাসান শিমুল (২০), আবু সালেহ হিরন (২৬), রুবেল হাওলাদার (২৭), আজিজুল ইসলাম (২১), মাহফুজুর রহমান (২৬), মোস্তাফিজুর রহমান (২৬), ইয়াসিন আরাফাত (২০), মো. ইব্রাহিম (১৯), জিহাদ হোসেন (১৯), আব্দুল্লাহ আল মামুন ও শেখ শাহরিয়ার আহমেদ (১৬)।  তাদের কাছ থেকে পাঁচটি লোহার রড ও পাঁচটি বাঁশের লাঠি জব্দ করা হয়।

তালেবুর রহমান বলেন, ‘বুধবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে গ্রেফতার ১৩ জনসহ অজ্ঞাত আরও চার-পাঁচ জন ধানমন্ডির ১৩/এ নং রোডের একটি বাসায় অর্থ, অলঙ্কার, মূল্যবান জিনিসপত্র লুটপাটের উদ্দেশ্যে বিশৃঙ্খলা ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করে। এ সময় তারা দলবদ্ধভাবে জোর করে বাসার ভেতরে প্রবেশ করে নিরাপত্তাকর্মীকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা ওই বাসার কয়েকটি সিসিটিভি ক্যামেরা ভাঙে। বাসার কয়েকটি ফ্ল্যাটে দরজা ভাঙার চেষ্টা করে।’

তিনি বলেন, ‘খবর পেয়ে ধানমন্ডি ৩২ নম্বরের পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে গিয়ে আশেপাশের বাসার নিরাপত্তাকর্মী ও পথচারীদের সহযোগিতায় অভিযুক্তদের অবরুদ্ধ করে। পরে ধানমন্ডি থানা পুলিশের রাত্রিকালীন টহলরত একটি টিম ও সেনাবাহিনীর টহলরত একটি টিম গিয়ে তাদের গ্রেফতার করে।’

এ ঘটনায় বিল্ডিংয়ের ম্যানেজার আব্দুল মান্নানের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই ধানমন্ডি থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশের এই কর্মকর্তা

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে