পল্লবীতে দুই গ্রুপের গোলাগুলিতে নারী নিহত: আরও একজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২৪, ১৪:০০আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১৪:২৩

রাজধানীর পল্লবীতে চাঁদাবাজি, মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগুলিতে আয়েশা আক্তার নামে এক নারী নিহতের ঘটনায় সুমন ওরফে জাদু সুমন (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (২ নভেম্বর) রাতে কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে এ ঘটনায় মূল অভিযুক্ত আল ইসলামসহ নাসির নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৩ নভেম্বর) র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর এসব তথ্য জানান। তিনি বলেন, মাদক কারবার নিয়ন্ত্রণে অভ্যন্তরীণ কোন্দল, অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টির মাধ্যমে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার করে আসছিল গ্রেফতার সমুনসহ অন্যরা।

সুমন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও আবাসিক ভবনে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করলে আয়েশা নামে ওই নারীর মাথায় গুলি লাগে। ঘটনাস্থলেই তিনি নিহত হন।

সুমনের বিরুদ্ধে বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। সুমনকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

বুধবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে পল্লবী থানার মিরপুর সেকশন-১১ এর বাউনিয়াবাঁধ বি ব্লকে চাঁদা দাবি নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে বাউনিয়াবাঁধ বি ব্লকের বাসার দ্বিতীয় তলার সিঁড়ির করিডোরে দাঁড়িয়ে থাকা আয়েশা আক্তার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের