কাশিমপুর কারাগার থেকে পালানো ফাঁসির আসামি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২৪, ১৩:০৪আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১৩:১৪

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানো হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. আবুল হোসেনকে (৫১) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (৬ নভেম্বর) নেত্রকোনা সদর থানার শ্রীধরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানো নেত্রকোনা সদর থানার সুফিয়া খাতুন (৩৫) হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. আবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ ও র‌্যাব-১৪ এর যৌথ আভিযানিক দল তাকে গ্রেফতার করে।

র‍্যাব জানায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি কিছুটা ভেঙে পড়ে। সেই সুযোগে অন্যান্য আসামির যোগসাজশে কাশিমপুর কারাগারের মধ্যে দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগ করে জেল ভেঙে পালিয়ে আত্মগোপনে চলে যায় আবুল হোসেন। এ ঘটনায় জেল কর্তৃপক্ষ বাদী হয়ে কোনাবাড়ী থানায় মামলা করে।

গ্রেফতারের পর আবুল হোসেনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী