যাত্রাবাড়ী থেকে শতাধিক চোরাই ফোন জব্দ, একজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৪, ১৭:২২আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১৮:১৭

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় একটি গাড়িতে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক বিভিন্ন ব্রান্ডের চোরাই মোবাইল ফোন ও হেডফোন জব্দ করেছে ঢাকা মহানগর পুলিশ। এ সময় গাড়িচালক সাফি আলমকে (৩৪) গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয়েছে। পরে ঘটনাস্থলে এ বিষয় ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন সাংবাদিকদের ব্রিফিং করেন।

তিনি বলেন, ‘মাতুয়াইলে যাত্রাবাড়ী থানার দুটি ভ্রাম্যমাণ টিম কাজ করছিল। এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা থেকে আসা একটি প্রাইভেটকারকে চ্যালেঞ্জ করা হয়। গাড়িটিতে তল্লাশি চালিয়ে শতাধিক বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন ও দেড় শতাধিক হেডফোন উদ্ধার করা হয়েছে। গাড়িচালককে আটক এবং গাড়িটি জব্দ করা হয়েছে।’

ডিসি আরও বলেন, ‘জব্দ করা গাড়ি থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন ঢাকার কোনও একটি মার্কেটে যাওয়ার তথ্য পাওয়া গেছে। মার্কেটের তথ্য পেলে অভিযান চালানো হবে। এই চক্রে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/এবি/আরকে/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতিকারের উপায়
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী