মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ তিতুমীরের শিক্ষার্থীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৪, ১৩:০৭আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১৪:৪৭

বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে ঢাকাগামী দুটি আন্তঃনগর ট্রেন আটকে আছে। এছাড়া আটকে রয়েছে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেন।

সোমবার (১৮ নভেম্বর) বেলা ১টার দিকে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ রেলওয়ের ঢাকা কন্ট্রোল রুম।

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সোমবার সকাল থেকে মহাখালীর এলাকায় রেলপথ ও সড়কপথ অবরোধ করে আন্দোলন করছেন কলেজটির শিক্ষার্থীরা। সে কারণে কারণে ট্রেন অটকে পড়েছে। অবরোধ উপেক্ষা করে ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেন এগিয়ে গেলে শিক্ষার্থীরা ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকেন। এ সময় বেশ কয়েজন যাত্রীরা আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

বিক্ষোভ। ছবি: নাসিরুল ইসলাম

রেলওয়ের ঢাকা কন্ট্রোল রুমের এক কর্মকর্তা জানান, ঢাকামুখী ট্রেনগুলো বসা আছে টঙ্গী ও পূবাইলে। আর ঢাকা থেকে বের হওয়া অগ্নিবীণা তেজগাঁও স্টেশনে বসে আছে।

তিনি আরও জানান, ঢাকা থেকে কয়েকটা ট্রেন ছেড়ে গেছে সেগুলো রানিংয়ে আছে। সেগুলো হলো– জয়ন্তিকা এক্সপ্রেস, কর্ণফুলী, তিতাস কমিউটর, জামালপুর এক্সপ্রেস।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘মহাখালী এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যাতে করে অপ্রীতিকর কোনও ঘটনার সৃষ্টি না হয়। আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছি, তাদের অনুরোধ করা হচ্ছে। যাতে করে তারা রেললাইন ও সড়ক থেকে সরে যান।

/জেডএ/এবি/এমআরএস/আরকে/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী