তিন কর্মচারী গ্রেফতার

কামরাঙ্গীরচরে নিখোঁজের ৪ দিন কারখানার ভেতর মিললো মালিকের মরদেহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২৪, ১৬:৪০আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১৬:৪০

রাজধানীর কামরাঙ্গীরচরে নিখোঁজের চার দিন পর নিজ কারখানার ভেতর থেকে ব্যবসায়ী মো. আলমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে কামরাঙ্গীরচরের হাসান নগরে একটি স্কিন প্রিন্ট কারখানার ভেতরে মাটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কারখানার তিন কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলো– মিরাজ, রিফাত ও আফজাল।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, কর্মচারীরা কারখানায় ভেতরে জুয়া খেলতো। এ নিয়ে মালিক আলমের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে কর্মচারীরা আলমকে হত্যা করে কারখানার ভেতরে মাটির নিচে পুঁতে রাখে। এ ঘটনায় তিন জন কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিনও কাজ করছে।

জানা গেছে, ৫ ডিসেম্বর কামরাঙ্গীরচরের হাসান নগরে নিখোঁজ হন মো. আলম। খোঁজাখুঁজির পর কোথাও তার সন্ধান না পেয়ে কামরাঙ্গীরচর থানা-পুলিশের শরণাপন্ন হয় পরিবার। পরে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি করে মঙ্গলবার সকালে কারখানার ভেতরে মাটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, কারখানার ভেতরেই জুয়া খেলছিল কর্মচারীরা। তাতে বাধা দিলে আলমকে আঘাত করে অভিযুক্তরা। এতে ঘটনাস্থলে আলমের মৃত্যু হয়। পরে কারখানার ভেতরেই গর্ত খুঁড়ে তাকে মাটিচাপা দেয়া তারা।

/এবি/আরকে/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান