চকবাজার থেকে আতশবাজি-পটকাসহ একজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৭আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৭

রাজধানীর চকবাজার এলাকা থেকে বিপুল পরিমাণ আতশবাজি, পটকা ও বিস্ফোরক দ্রব্যসহ সাজ্জাদ হোসেন রাহাত (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা দিকে চকবাজারে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম। মঙ্গলবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, ইংরেজি নববর্ষ-২০২৫ উদযাপনে রাজধানীকে নিরাপদ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। বরাবরের মতো নিষিদ্ধ রয়েছে সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ওড়ানো এবং যেকোনও ধরনের বিস্ফোরকের ব্যবহার। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় চকবাজার এলাকা থেকে বিপুল পরিমাণ আতশবাজি, পটকা ও বিস্ফোরক উদ্ধারসহ সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, ‘আতশবাজি, পটকা ও বিস্ফোরক কেনা-বেচা, মজুদ ও পরিবহণ চক্রের সঙ্গে জড়িত সাজ্জাদ হোসেন। তারা পরস্পর যোগসাযোসে সীমান্তবর্তী এলাকা থেকে আতশবাজি, পটকা ও বিস্ফোরক সংগ্রহ করে কেনা-বেচার উদ্দেশে ঢাকায় নিয়ে আসতো।’

/এবি/আরকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান