রাজধানীর খিলক্ষেতে জমি-জমা নিয়ে দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। সোমবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে খিলক্ষেতের বরুয়া এলাকায় স্বদেশ প্রপার্টি ও আশিয়ান সিটির নিরাপত্তাকর্মীদের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহতের মরদেহ এভারকেয়ার হাসপাতালে রয়েছে।’
ওসি বলেন, ‘ঘটনাস্থল এবং হাসপাতালে আমাদের পুলিশ সদস্যরা গিয়েছেন। নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’









