ছেলেকে ডাক্তার দেখাতে ঢাকায় এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বাবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২৫, ১৩:০২আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১৩:০২

রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় সিএনজি চালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় আদম আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আহত হয়েছেন আরও তিন জন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে আসাদগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে আদম আলী মারা যান। ঢাকা মেডিক্যাল কলেজ ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

আহতরা হলেন– নিহতের ছেলে সাকির আলী (১৬), মেয়ের জামাই শাখাওয়াত হোসেন (৩৫) ভাতিজা নবী হোসেন (৫০) ও সিএনজিচালক মিজান। আদম আলী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার মুক্তা রামপুর গ্রামের ওয়ারেজ আলীর সন্তান।

মৃতের ভাতিজা মো. মাসুম জানান, তার চাচা পেশায় কাপড় ব্যবসায়ী। ছেলে শাকিরকে ডাক্তার দেখাতে পরিবারসহ রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় এসেছিলেন। পরিবারের চার সদস্য সিএনজি অটোরিকশায় করে আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথে আসাদগেট এলাকায় দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা সবাই আহত হন। পরে ঢামেক হাসপাতালে আদম আলীর মৃত্যু হয়।

/এআইবি/এবি/আরকে/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি