‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২৫, ১৮:৪৪আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১৮:৪৬

‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’। শনিবার (১৮ জানুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে হাইকোর্টের অ্যাডভোকেট নিকোলাস চাকমা বলেন, ‘আমরা আদিবাসী স্বীকৃতি চাচ্ছি বলে আমাদের বলা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে হামলার বিষয়ে আমরা মামলা করবো। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিবাদী বিক্ষোভ মিছিলে হামলার বিষয়ে সুস্পষ্ট বক্তব্য চাই। সংবিধানে আদিবাসী হিসেবে আমাদের স্বীকৃতি দিতে হবে।’

সমাবেশে সংহতি জানিয়ে ইউল্যাবের শিক্ষক ও শিক্ষক নেটওয়ার্কের সদস্য অলিউর সান বলেন, ‘জাতিসংঘের আদিবাসী সনদে অধিকাংশ দেশ স্বাক্ষর করেছে। খুব নগণ্য সংখ্যক স্বাক্ষর করেনি। যারা বিরোধিতা করেছে, তারা সাদা চামড়ার লোক আর আদিবাসীদের ভূমি দখল করেছে। তাদের ভূমি দখল করে এ ধরনের আলাপ চলতে পারে না। আগে তাদের ভূমি ফিরিয়ে দেন। সেটি না করে কোনও নাম দিলেই সমস্যার সমাধান হবে না।’ হামলা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করারও আহ্বান জানান তিনি।

বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অলীক মৃ বলেন, ‘আমরা অধিকারের জন্য অনেক রক্ত দিয়েছি। তারা আমাদের ধ্বংস করতে চায়। আমরা বুলেটের মতো শক্তিশালী হবো। ১৫ জানুয়ারির হামলায় আমাদের ২১ জন ভাই-বোন আহত হয়েছেন। যার নেতৃত্বে আক্রমণ হয়েছে, সে এখনও বিভিন্ন মিডিয়ায় টকশো করে বেড়াচ্ছে। তার বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। রাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের সঙ্গে বসবে। আমাদের দাবি না মেনে নিলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো।’

/আরকে/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি