ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, একজন আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৫, ১৫:১৯আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১৫:২৯

রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছেন। তার নাম ননী কুমার সাহা।

আহত শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘আমরা সায়েন্সল্যাবে দাঁড়িয়ে ছিলাম। এ সময় সিটি কলেজের শিক্ষার্থীরা আমাদের কয়েকজনের ওপরে অতর্কিত হামলা চালায়। আমি মাথায় গুরুতর আঘাত পাই। পরে আমার দুই বন্ধু নাহিন ও সাইদুর আমাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়। আরও কয়েকজন আহত হয়েছে শুনেছি। তারা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, ‘ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত অবস্থায় সায়েন্সল্যাব থেকে হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা নিতে এসেছিলেন। পরে জরুরি বিভাগে চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি