ছিনতাই রোধে ট্রাফিক সার্জেন্টদের হাতে অস্ত্র দিচ্ছে ডিএমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৪আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৪

রাজধানীতে ছিনতাই প্রতিরোধে ট্রাফিক সার্জেন্টদের হালকা অস্ত্র (স্মল আর্মস) দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উত্তরা আজমপুর কাঁচাবাজার এলাকায় বাসের কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতির উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি বলেন, ‘সড়কে ছিনতাইয়ের ঘটনা আমাদের নজরে এসেছে। লোকবলের স্বল্পতার কারণে অনেক সময় ট্রাফিক পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেন না। এ জন্য ট্রাফিক সার্জেন্টদের অস্ত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।’

ছিনতাইয়ের সংখ্যা কমে এসেছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘সাম্প্রতিক সময়ে ছিনতাই বেড়ে যাওয়ায় কঠোর অভিযান চালানো হচ্ছে। ব্যাপক ধরপাকড়ের ফলে অসংখ্য ছিনতাইকারী গ্রেফতার হয়েছে। যে কারণে গত ১৫ দিনে ছিনতাইয়ের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।’

যাত্রীসেবা ও সড়কে শৃঙ্খলা ফেরাতে কাউন্টার সিস্টেম চালুর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘চালক, মালিক ও যাত্রীদের সচেতন হতে হবে। যেকোনও অনিয়ম হলে ট্রাফিক পুলিশের কাছে অভিযোগ করুন।’

এছাড়া, চালকদের উপযুক্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার জন্য মালিকপক্ষকে আহ্বান জানান ডিএমপি কমিশনার।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি