‘যত্রতত্র’ যাত্রী উঠানোর দাবিতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৩আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৩

‘যত্রতত্র’ যাত্রী উঠানোর দাবি জানিয়ে রাজধানীর সায়দাবাদে সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। এছাড়া শুধু কাউন্টার থেকে যাত্রী ওঠা-নামার সিদ্ধান্ত বাতিলসহ কয়েকটি দাবি জানান তারা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর থেকে সায়বাদের জনপদের মোড়ে সড়ক আটকে এই বিক্ষোভ করছেন পরিবহন শ্রমিকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টা থেকে শ্রমিকরা সায়দাবাদ এলাকায় জড়ো হতে থাকেন। শতাধিক শ্রমিক জমায়েত হওয়ার পর তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে, ৬ ফেব্রুয়ারি থেকে ঢাকা মহানগরীতে ই-টিকিটিং পদ্ধতি ও কাউন্টারভিত্তিক বাস সার্ভিস চালু করা হয়। প্রাথমিক পর্যায়ে গাজীপুর-ঢাকা সড়কের এই ব্যবস্থা চালু করা হয়েছে। পরবর্তী সময়ে পুরো রাজধানীতে এই ব্যবস্থা চালুর কথা জানান ঢাকা পরিবহন মালিক সমিতি।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী