শাহবাগে শিক্ষকদের আন্দোলন থেকে কয়েকজন আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৫

রাজধানীর শাহবাগে শিক্ষকদের আন্দোলন থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে দাবি আদায়ে সড়কে অবস্থানকালে তাদের আটক করা হয়। তবে আটকের সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মো. মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আটকের সংখ্যা এখনই বলা যাচ্ছে না। আমরা আন্দোলনকারীদের নিয়ে থানায় রেখেছি। যাচাই-বাছাই শেষে ছেড়ে দেওয়া হবে। আর কাউকে গ্রেফতার দেখানো হলে পরে জানানো হবে।’

এর আগে, আজ দুপুর দেড়টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন প্রাথমিকের তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত এবং শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী আন্দোলনকারীরা। দুপুর পৌনে ২টার দিকে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করা হয়। কিছুক্ষণের জন্য সড়ক ছেড়ে দিলেও পুলিশের বাধার মুখে আবার জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। পুনরায় বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে তাদের সরাতে বিচ্ছিন্নভাবে ধাওয়া দিয়ে অনেককেই আটক করা হয়।

আন্দোলনকারীদের দাবি, সুপারিশপ্রাপ্ত ৬ হাজার ৫৩১ জনকে অনতিবিলম্বে যোগদান নিশ্চিত করা ও এনটিআরসিএর নিবন্ধিত ১-১২তম নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের নিয়োগ নিশ্চিত করতে হবে।

এনটিআরসিএর নিয়োগপ্রত্যাশীরা বলছেন, শিক্ষক নিয়োগ চক্রে প্রথম থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনকরীরা বৈষম্যের শিকার ও সিস্টেম দুর্নীতিজনিত কারণে নিয়োগ বঞ্চিত হয়েছেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ১ থেকে ১২তম ব্যাচে উত্তীর্ণ যোগ্য নিবন্ধিত শিক্ষকদের ডেটাবেস পৃথক করে এন্ট্রি লেভেল বয়স বিবেচনা করে এবং বিগত ১৭ অক্টোবর ও ২৩ ডিসেম্বরে প্রধান উপদেষ্টার পক্ষে এপিএস সাব্বির আহমেদের প্রতিশ্রুতি অবিলম্বে বাস্তবায়ন চান তারা। এছাড়া আমলাতান্ত্রিক সব জটিলতা নিরসন করে নিয়োগের দাবি জানান আন্দোলনকারীরা।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি