মোহাম্মদপুরের হাইক্কার খাল উদ্ধারের উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৫আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৫

মোহাম্মদপুরের বছিলার শ্রীখণ্ড মৌজা হয়ে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধসংলগ্ন কবরস্থানের মধ্য দিয়ে প্রবাহিত হাইক্কার খাল উদ্ধারের উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ হাইক্কার খালটি পরিদর্শন করেন। আগের গতিপথ ফিরিয়ে আনতে এ সময় তিনি রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধসংলগ্ন কবরস্থানের মধ্য দিয়ে লাউতলা ও রামচন্দ্রপুর খালের সঙ্গে হাইক্কার খালকে যুক্ত করার নির্দেশ দেন ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগকে। নির্দেশনা অনুযায়ী রবিবার (১৬ ফেব্রুয়ারি) থেকে খালের সীমানা চিহ্নিত করে উচ্ছেদ অভিযান শুরু হবে।

আগামীকাল থেকে শুরু হবে খাল উদ্ধরের কাজ

এর আগে, শনিবার সকাল ৯টায় ধানমন্ডি ২৭, লালমাটিয়া ও মোহাম্মদপুর এলাকার ড্রেনেজ ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক। এ সময় তিনি জানান, রাজধানীর জলাবদ্ধতার টেকসই সমাধানের লক্ষ্যে ডিএনসিসি, ডিএসসিসি এবং ঢাকা ওয়াসার সঙ্গে সমন্বিতভাবে কাজ করে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে।

হাইক্কার খালটি পরিদর্শন করেন ডিএনসিসির প্রশাসক

পরিদর্শনকালে আরও ছিলেন– ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) প্রকৌশলী এ কে এম সহিদ উদ্দিন, ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শরীফ উদ্দীন, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ড্রেনেজ সার্কেল) ফারুক হাসান মো. আল মাসুদ প্রমুখ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী