ঢাকার পরিবহন ব্যবস্থার উন্নয়নে সহায়তার করবে ‘ট্রান্সপোর্ট ফর লন্ডন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৬

রাজধানীর পরিবহন ব্যবস্থার উন্নয়নে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) কারিগরি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে লন্ডনভিত্তিক পরিবহন ম্যানেজমেন্ট সংস্থা ট্রান্সপোর্ট ফর লন্ডরেন (টিএফএল) একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশান নগর ভবনে আয়োজিত এক বৈঠকে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজকে একথা জানায় টিএফএল প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন– ট্রাফিক ম্যানেজমেন্ট এক্সপার্ট রুথ স্যালমন, সিয়ান হুস্টন ও নিকোলা বর‌্যাডি।

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় পরিবহন ব্যবস্থার উন্নয়নে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, বাস অপারেশন ও নিরাপত্তা– এই তিনটি বিষয়ে ডিএনসিসিকে কারিগরি সহায়তা দেবে টিএফএল। শুরুতে গুলশান-১ ও গুলশান-২ এলাকায় পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করবে লন্ডন ভিত্তিক সংস্থাটি। ইউকে ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) আর্থিক সহায়তায় এই কারিগরি সহায়তা দেওয়া হবে।

ডিএনসিসি এলাকায় আধুনিক পরিবহন ব্যবস্থা, ট্রাফিক সিগন্যাল, যানজট নিরসনে কাজ করার লক্ষ্যে ২০২৩ সালের নভেম্বর ডিএনসিসি ও এফসিডিও’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বৈঠকে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘টিএফএল তাদের শহরে আধুনিক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করেছে, যেটি বিশ্বে অত্যন্ত বিখ্যাত। লন্ডনের ট্রাফিক ব্যবস্থা সারা বিশ্বে রোল মডেল। গুলশান এলাকার ট্রাফিক ব্যবস্থাপনা বিশেষ করে গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে এবং জনসাধারণের নিরাপদ চলাচলে টিএফএল’র অভিজ্ঞতা ও কারিগরি পরামর্শ কার্যকরী ভূমিকা রাখবে। গুলশান এলাকায় নেটওয়ার্ক ব্যবস্থাপনা ও বাস সার্ভিস ব্যবস্থাপনা সফল হলে পর্যায়ক্রমে অন্য এলাকায়ও এই মডেল ব্যবহার করা হবে।’

বৈঠকে আরও ছিলেন– ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম, নির্বাহী প্রকৌশলী (ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেল) নাঈম রায়হান খান।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের