রমজানে যানজট নিরসনে অলিগলিতেও ট্রাফিক পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২৫, ১৮:৫৪আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১৯:২৬

রমজান মাসে রাজধানীর প্রধান সড়কগুলোর পাশাপাশি অলিগলিতেও যানজট বেড়েছে। অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান ছুটির পর দ্রুত বাসায় ফেরার তাড়া থাকে সবার মাঝে। যে কারণে শুধু প্রধান সড়ক নয়, পাড়া-মহল্লার রাস্তাগুলোও যানজটে স্থবির হয়ে পড়ে। ইফতারের আগে যান চলাচল স্বাভাবিক রাখতে এবার অলিগলিতেও ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। যানজট নিরসনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (৫ মার্চ) রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, বনানী, যাত্রাবাড়ী, উত্তরা, মতিঝিল, ফার্মগেট, পুরান ঢাকা, ধানমন্ডি ও গুলশানসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে, পুলিশের টহল ও ট্রাফিক পুলিশ সদস্যদের তৎপরতা বেড়েছে। মহল্লার গুরুত্বপূর্ণ মোড় ও গলির মুখে ট্রাফিক পুলিশ সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণে কাজ করছেন।

ইন্দ্রিরা রোডে ট্রাফিক পুলিশ সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণে কাজ করছেন (ছবি: আরমান ভূঁইয়া)

ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। রাজা বাজার এলাকার বাসিন্দা মাহমুদ হাসান বলেন, ‘আগে মহল্লার রাস্তাগুলোতে পুলিশের তৎপরতা দেখা যেতো না, তাই একবার যানজট হলে দীর্ঘক্ষণ আটকে থাকতে হতো। এখন গলির মুখেও ট্রাফিক পুলিশ থাকায় দ্রুত গাড়ি চলতে পারছে।’

ধানমন্ডির বাসিন্দা ফারহানা সুলতানা বলেন, ‘ইফতারের আগে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। পুলিশ না থাকলে রাস্তা পার হওয়াই কঠিন হয়ে যেতো। ট্রাফিক পুলিশ অনেক সময় গাড়িচালকদের সরাসরি নির্দেশনা দিচ্ছে, এতে ভোগান্তি কিছুটা কমছে।’

ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তানিয়া সুলতানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রমজানে ইফতারের আগ মুহূর্তে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যায়। প্রধান সড়কের পাশাপাশি গলির রাস্তাগুলোতেও প্রচণ্ড যানজট তৈরি হয়। এই পরিস্থিতি সামাল দিতে অলিগলিতে ট্রাফিক পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।’

রমজানে যানজট নিরসনে ওলিগলিতেও ট্রাফিক পুলিশ (ছবি: আরমান ভূঁইয়া)

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যানজট নিরসনে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই, ইফতারের আগে যানজট যেন নিয়ন্ত্রণে থাকে। এ জন্য পিকআওয়ারে অতিরিক্ত ফোর্স দিয়ে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। কিছুদিন পর মার্কেট এলাকাগুলোতেও এ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও রাজধানীর যানজট নিরসনে সরকারের অন্যান্য সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ট্রাফিক বিভাগ কাজ করছে।’

সংশ্লিষ্টরা বলছেন, শুধু ট্রাফিক পুলিশের উপস্থিতি যথেষ্ট নয়, চালকদেরও নিয়ম মেনে গাড়ি চালানো, নির্দিষ্ট স্থানে পার্কিং করা এবং বিকল্প সড়ক ব্যবহারের বিষয়ে সচেতন হতে হবে। এছাড়া, ইফতারের আগ মুহূর্তে রাইড শেয়ারিং ও গণপরিবহনের যাত্রী নামানোর ক্ষেত্রেও শৃঙ্খলা আনা প্রয়োজন।

ট্রাফিক পুলিশের এই উদ্যোগের ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় যানজট কিছুটা কমেছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। তবে যানজট পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন বলে মনে করছেন তারা।

/এবি/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী