রাজধানীতে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১ জন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ মার্চ ২০২৫, ১৭:৪৩আপডেট : ১০ মার্চ ২০২৫, ১৭:৪৭

রাজধানীর গুলশান বারিধারা ডিপ্লোম্যাটিক এলাকায় দশ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সজল হোসেন পলাশকে (৪০) গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

রবিবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুলশান থানা পুলিশ সোমবার (১০ মার্চ) দুপুর ১টার দিকে শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) নাঈম উদ্দিন সুজন বলেন, ধর্ষণের শিকার শিশুর মা জানান— গতকাল (রবিবার) সকাল সাড়ে ১১টার দিকে অভিযুক্ত সজল হোসেন পলাশ শিশুটিকে বাসায় একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরবর্তী সময়ে শিশুটি তার মায়ের কাছে বিষয়টি জানালে তারা থানায় এসে এসব অভিযোগ জানান।

এসআই জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ শিশুটিকে মেডিক্যাল চেকআপের জন্য আজ (সোমবার) দুপুরে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে আসেন। বর্তমানে শিশুটি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় অভিযুক্ত সজল হোসেন পলাশকে গ্রেফতার করা হয়েছে।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি