ফুটপাত দখল করে ব্যবসা চালালে ট্রেড লাইসেন্স বাতিল: ডিএনসিসি প্রশাসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২৫, ১৫:৪৪আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১৫:৪৪

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ হুঁশিয়ারি দিয়েছেন, ফুটপাত দখল করে ব্যবসা চালালে সংশ্লিষ্ট দোকানের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে এবং দোকান সিলগালা করা হবে।

শনিবার (১৫ মার্চ) সকালে মিরপুর ৬০ ফিট রাস্তার চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ এজাজ বলেন, ‘অনেক গ্যারেজ মালিক ফুটপাত ও রাস্তা ব্যবহার করে মোটরসাইকেল ও গাড়ি পরিষ্কার করছেন, আবার অনেক ব্যবসায়ী নিজেদের দোকানের সীমানার বাইরে এসে ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছেন। ঈদের পর এসব দখলদারদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।’

মিরপুর ৬০ ফিট সড়কের সংস্কারে আটটি পয়েন্টে বাধার সম্মুখীন হতে হচ্ছে জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘সরকারি রাস্তা দখল করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করা চলবে না। আগামী ২৩ মার্চ আমি নিজেই ৬০ ফিটের আটটি পয়েন্টে উপস্থিত থাকবো এবং অমীমাংসিত বিষয়গুলোর সমাধান করবো।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পহেলা বৈশাখের আগেই ডিএনসিসি এলাকায় চলমান সব রাস্তার সংস্কারকাজ শেষ করা হবে। প্রয়োজনের তুলনায় লোকবল কম থাকলেও রাতেও কাজ চলছে।’

/জেডএ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী