শাহজাহানপুরে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ মার্চ ২০২৫, ১৪:৪১আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১৪:৪১

রাজধানী শাহজাহানপুর থানার আউটার সার্কুলার রোডে দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক অজ্ঞাত নারীর মৃ্ত্যু হয়েছে। রবিবার (১৬ মার্চ) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

শাহজাহানপুর থানার এসআই মো. রিয়াজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজারবাগে একটি ওভার ব্রিজের নিচে এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাতে এসআই জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন। নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে সিসি ক্যামেরা দেখে ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। প্রযুক্তির সহায়তায় ওই নারীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান এসআই মো. রিয়াজুল ইসলাম।

/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ