ট্রাফিকের দায়িত্ব পালনের সময় বাসের ধাক্কায় শিক্ষার্থী আহত, চালক আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৫, ১৪:২৫আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১৪:২৫

রাজধানীর শাহবাগ মোড়ে ট্রাফিক সহায়ক হিসেবে দায়িত্ব পালনের সময় ‘বিকল্প পরিবহনের’ একটি বাসের ধাক্কায় মো. মেহেদী (২২) নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় বাসচালক মো. সোহেলকে (৩৫) আটক করেছে ট্রাফিক পুলিশ। শাহবাগ ট্রাফিক সার্জেন্ট মো. রেজাউল হক এ তথ্য জানান।

সোমবার (২৪ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে শাহবাগ গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।

আহত মেহেদী ধানমন্ডি নিউ মডেল কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী এবং শাহবাগ মোড়ে ট্রাফিক সহায়ক হিসেবে কাজ করছিলেন। মেহেদীর বাড়ি রাজধানীর হাজারীবাগ এলাকায়। তার বাবার নাম চান মিয়া।

মো. রেজাউল হক বলেন, ‘মিরপুরগামী বিকল্প পরিবহনের একটি বাস মেহেদীকে ধাক্কা দিলে তিনি ডান পায়ে আঘাত পান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে, তবে তার অবস্থা গুরুতর নয়।’ 

/এআইবি/এবি/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের