গুলশান-বনানীর সড়ক ব্যবহারে নতুন নির্দেশনা ট্রাফিক বিভাগের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২৫, ১৮:৪৮আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ১৮:৪৮

রাজধানীর গুলশান ও বনানী এলাকায় যান চলাচল স্বাভাবিক ও শৃঙ্খলাবদ্ধ রাখতে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগ। এতে কাকলী, সৈনিক ক্লাবসহ কয়েকটি রাইট টার্ন ও ইউটার্ন ব্যবহার সীমিত করার কথা বলা হয়েছে।

বুধবার (২ এপ্রিল) দুপুরে গুলশান ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

নতুন নির্দেশনাগুলো হলো–

১. মহাখালী থেকে আগত যানবাহন সৈনিক ক্লাবে ইউটার্ন নিয়ে বনানী বা আমতলীতে যেতে পারবে।

২. কাকলী ক্রসিংয়ে সব ধরনের রাইট টার্ন ও ইউটার্ন নিষিদ্ধ। গুলশান বা বনানীগামী যানবাহন বনানী কবরস্থান ক্রসিং থেকে ইউটার্ন নিতে পারবে (তবে বাস বা বড় যানবাহনের জন্য প্রযোজ্য নয়)।

৩. বাস ও অন্যান্য বড় বা ভারী যানবাহনকে আর্মি স্টেডিয়াম ইউটার্ন ব্যবহার করতে হবে।

ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এ নিয়ম পরীক্ষামূলকভাবে কার্যকর করা হচ্ছে এবং যান চলাচলের সুবিধার্থে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

/এবি/আরকে/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি