ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে মানিক মিয়া অ্যাভিনিউতে জনতার ঢল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২৫, ১৮:০১আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১৯:৪৭

ফিলিস্তিনের ওপর ইসরায়েলের নির্মম হামলার প্রতিবাদ ও গাজাবাসীর ডাকা হরতালের সমর্থনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে প্রতিবাদ সমাবেশ করেছে বিক্ষুব্ধ জনতা। এসময় ওই এলাকার চারদিকে বিক্ষোভকারীদের ঢল নেমেছে। সংসদ ভবনের সামনে বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন ফটোকার্ড ও ব্যানার নিয়ে মিছিল নিয়ে সমবেত হয়েছেন শত শত মানুষ।

সোমবার (৭ এপ্রিল) বিকাল ৪টায় সরেজমিন দেখা যায়, তরুণ-তরুণী শিক্ষার্থী ও নানা পেশাজীবী মানুষ একে একে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে সংসদ ভবনের সামনে সমবেত হয়েছেন। ঘণ্টাব্যাপী সমাবেশ শেষে বিকাল ৫টার দিকে একটি প্রতিবাদী মিছিল বের করে মানিক অ্যাভিনিউ সড়কে প্রদক্ষিণ করেন তারা।

2

ফিলিস্তিনের পাশে দাঁড়াতে মুসলমান নয়, হতে হবে মানুষ, আমার ভাই মরলো কেনও জবাব চাই, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, বীর বাঙালি জেগেছে, ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে, বীর বাঙালি অস্ত্র ধরো, ফিলিস্তিনি মুক্ত করো, এমন নানান স্লোগানে মুখর হয়েছিল পুরো প্রাঙ্গণ। 

মানিক মিয়ে এভিনিউতে মানুষের ঢল

বিক্ষোভে অংশগ্রহণ করা একজন প্রকৌশলী সামছুজ্জামান বাবুল বলেন, আজকে আমরা এসেছি এটি আমাদের ইমানি দায়িত্ব। আমাদের এখানে থেকে দাবি তুলতে চাই। আমাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী একজন কূটনৈতিক কৌশলী। বাংলাদেশের ১৮ কোটির প্রতিনিধি হিসেবে আমাদের একটাই দাবি, এই যুদ্ধ বন্ধ করতে আমাদের রাষ্ট্রপ্রধানকে কাজ করতে হবে। বাংলাদেশের ১৮ কোটি মানুষের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, সবার ঘর থেকে বের হতে হবে।

ফিলিস্তিনের পতাকা নিয়ে বিক্ষোভে অংশ নিয়েছেন অনেকে

যার যার জায়গা থেকে এ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বিক্ষোভকারীরা বলেন, পৃথিবীর সব ধরনের নিপীড়িত মানুষের কান্না এক। আমরা নেতানিয়াহুর রক্তপিপাসু বিরুদ্ধে সোচ্চার হয়েছি। বাংলাদের তরুণদের মতো সারা বিশ্বে ফিলিস্তিনের পক্ষে একই শব্দ উচ্চারণ হোক।

/কেএইচ/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি