মহাখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৫, ০০:২৭আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০০:২৭

রাজধানীর মহাখালী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাব্বির রহমান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় বনানী থানাধীন মহাখালী আদর্শনগর সাততলা সংক্রমণ ব্যাধি হাসপাতাল সংলগ্ন খেলার মাঠের পাশে এ ঘটনা ঘটে।  

নিহত সাব্বিরের ভগ্নীপতি রিপন আহমেদ জানান, সাব্বির ফুটপাতে তার খাবার হোটেল ও চায়ের দোকানে কাজ করতো। সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে মাঠে খেলাধুলা শেষে তাদের মধ্যে এক বন্ধু সাব্বিরের জুতা ছুড়ে মারলে তা একটি চাতালে গিয়ে পড়ে। জানালা বেয়ে ওই চাতালে ওঠার সময় জানালার গ্রিলে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে সাব্বির।  

পরে বন্ধু ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেন। সেখান থেকে রাত ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বনানী থানাকে অবহিত করা হয়েছে।  

মৃত সাব্বিরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার আশুরাই গ্রামে। বর্তমানে সে মহাখালী আদর্শ নগর সাততলা পোড়াবস্তি এলাকায় ভাড়া বাসায় থাকতো।  

/এবি/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে