বাসায় ফেরার পথে ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৫, ১৬:৩৮আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১৬:৩৮

রাজধানীর উত্তরায় ট্রাকের ধাক্কায় নাঈম (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী  নিহত হয়েছেন।

রবিবার (২৭ এপ্রিল) দুপুরে পরীক্ষা শেষে বের হয়ে উত্তরা আজমপুর বিএনএস সেন্টারের সামনের সড়কে রাস্তা পার হওয়ার সময়ে একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে স্থানীয় ওমেন্স হাসপাতাল, সেখান থেকে বিকাল সোয়া ৩টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলে জানান তিনি।

নাঈম উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে (কমার্স) এসএসসি পরীক্ষা দিচ্ছিলো। উত্তরা রাজউক স্কুল তার পরীক্ষার কেন্দ্র ছিল। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে স্থানীয়রা আটক করেছেন।  

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার নজরুল ইসলামের ছেলে নাঈম। বর্তমানে উত্তরা পাকুরিয়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতো।

/এআইবি/কেএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী