বিশেষ অভিযানে মোহাম্মদপুরে ১৬ জন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ মে ২০২৫, ১৭:৩০আপডেট : ১০ মে ২০২৫, ১৭:৩০

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

শুক্রবার (৯ মে) দিনব্যাপী এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। শনিবার (১০ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, অভিযানে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে যুক্ত ব্যক্তিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— নুর উদ্দিন (২৯), নাঈম (২৫), জুম্মন (২১), কোরবান (২৯), ইউসুফ (৩৬), আব্দুল মতিন (৩২), সিয়াম (২৪), শহীদ (৪০), সুজন (২০), আশিক (৩৫), শরিফ (৩৪), সাগর হোসেন (৩৭), হেলাল কবির (৩৩), আসিফ (২৭), রাব্বি আল-আমিন ওরফে বাবু মাল (১৯) এবং ফিরোজা বেগম জোলি।

ডিএমপি জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন পেশাদার মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

রাজধানীর নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী