চাঁদার দাবিতে গুলশানে নার্সারি ব্যবসায়ীকে গুলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৩ মে ২০২৫, ২১:২৪আপডেট : ১৩ মে ২০২৫, ২১:২৪

রাজধানীর গুলশান-১ লেকপার এলাকায় মো. শরিফুল আলম করিম (৩৫) নামে এক নার্সারি ব্যবসায়ীকে চাঁদার টাকা না দেওয়ায় গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৩ মে) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

শরিফুলের মামাশ্বশুর মো. জাহিদ জানান, প্রায় এক মাস আগে থেকে পিচ্চি রুবেল নামে এক সন্ত্রাসী শরিফুলের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। মঙ্গলবার (১৩ মে) শরিফুল গুলশান-১ লেকপার দিয়ে হেঁটে যাওয়ার সময় পিচ্চি রুবেলসহ ৩ থেকে ৪ জন সন্ত্রাসী তার গতিরোধ করে চাঁদার টাকা দাবি করে। টাকা না দেওয়ায় তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শরিফুলকে পেটের বাম পাশে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, শরিফুলের বাড়ি দক্ষিণ খানের গাওয়াইর এলাকার ২৩৬ নম্বর বাসায়। পেশায় তিনি গুলশান লেকপাড়ে নার্সারির ব্যবসা করেন।

এ বিষয়ে ডিএমপির গুলশান জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. আল আমিন হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনার তদন্ত চলছে। গুলশান-১ লেকপাড়ের আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে চাঁদার জন্য হামলা হয়েছে বলে ধারণা করা হলেও বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী