‘মেসেজ দিতে রিকশা ভাঙা হয়েছিল, আয়ের বিকল্প ব্যবস্থা করা হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ মে ২০২৫, ০১:০১আপডেট : ১৪ মে ২০২৫, ০১:০১

রাজধানীর ধানমন্ডিতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ সময় কিছু রিকশা জব্দ করা হয় এবং ৩টি রিকশা সঙ্গে সঙ্গে ভেঙে ফেলা হয়। 

মঙ্গলবার (১৩ মে) দুপুরে এ অভিযান চালানো হয়। এ বিষয়ে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, প্রধান সড়কে যেন ব্যাটারি চালিত অটোরিকশা না আসে, সেই বার্তা দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

তবে রিকশা ভাঙার বিষয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে ডিএনসিসি প্রশাসক তার ফেসবুক পেইজে একটি পোস্টে রিকশা ভাঙার কারণ উল্লেখ করেন। 

পোস্টে মোহাম্মদ এজাজ বলেন, আজ যে তিনজনের রিকশা ভাঙা হয়েছে, তাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। মূল সড়কে না আসার জন্য ৩টি রিকশা ভাঙা হয়েছিল। আমরা ওই পরিবারগুলোর আয়ের বিকল্প ব্যবস্থা করার জন্য উদ্যোগ নিচ্ছি।

/জেডএ/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি