পল্লবীতে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ জুন ২০২৫, ১৯:২৭আপডেট : ০১ জুন ২০২৫, ১৯:২৭

রাজধানীর মিরপুর পল্লবীতে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। শনিবার (৩১ মে) দিবাগত রাত ৩টার দিকে মিরপুর-১১ বাউনিয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রবিবার (১ জুন) এ তথ্য জানিয়েছে র‍্যাব। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন— পারভেজ ওরফে বাংলা পারভেজ (৩০) এবং মো. ইসমাইল হোসেন (২৭)। এ সময় ছিনতাই করা একটি আইফোনসহ মোট ৪টি মোবাইল উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গত ২৪ মে রাতে পল্লবী মেট্রোরেল স্টেশনের নিচে একা পথ চলতে থাকা ভিকটিম আল-আমিন রানার (৩২) পথরোধ করে তার কাছ থেকে আইফোন ১৩ মডেলের একটি মোবাইল ছিনিয়ে নেয় এই চক্র। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক প্রচার পায়।

পরবর্তী সময়ে ছায়া তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৪ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা র‍্যাবকে জানিয়েছে, তারা সিএনজি বা অটোরিকশায় ঘুরে টার্গেট খুঁজে ছিনতাই করতো। এ চক্রে উল্লেখযোগ্য সংখ্যক সদস্য রয়েছে। তারা দীর্ঘদিন ধরে নিরীহ পথচারীদের মোবাইল ফোন ছিনিয়ে নিচ্ছে।

ছিনতাই করা মোবাইল ফোনগুলোর আইএমইআই নম্বর পরিবর্তন ও পরিবর্ধন করে ঢাকা মহানগরসহ আশপাশের এলাকায় গোপনে বিক্রি করতো।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের