রাজধানীতে গলায় ফাঁস লাগিয়ে দুইজনের মৃত্যুর অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২৫, ১৮:৪৬আপডেট : ১৮ জুন ২০২৫, ১৮:৪৬
রাজধানীর বনানী থানার মহাখালী এলাকায় স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামী মুন্না (১৯) আত্মহত্যা করে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। মঙ্গলবার (১৭ জুন) রাতে এ ঘটনা ঘটে। 
 
বুধবার (১৮ জুন) বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মওদূদ কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই রাতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে মুন্নার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বুধবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। 
 
নিহতের বাবা মো. ইয়াছিন জানিয়েছেন, তার ছেলে বাসে হেলপারের চাকরি করতো। ছেলের স্ত্রী জোনাকিকে নিয়ে মহাখালী দক্ষিণ পাড়া  আদর্শনগর মুক্তিযুদ্ধো গলিতে ভাড়াবাসায় থাকতো। তাদের দাম্পত্যকলহের জেরে অভিমান করে গলায় ফাঁস দেয় বলে শুনেছি। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নেওয়ার পর সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
 
শরিয়তপুর জেলার ডামুড্ডা উপজেলার ডিশকুল গ্রামের মো. ইয়াছিনের ছেলে মুন্না।  
 
এছাড়াও একইদিন রাতে রামপুরা থানাধীন হাজীপাড়া ঝিলপাড় একটি বাসা থেকে সুমি আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
 
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) খাঁন আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে মারা গেছেন। তবে কী কারণে তা জানতে পারেননি। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে বুধবার (১৬ জুন) সকালে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। 
 
পিরোজপুর সদর উপজেলার কুমারখালি গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী সুমি আক্তার। বর্তমানে রামপুরা হাজীপাড়া ঝিলপাড় এলাকায় ভাড়া করা বাসায় থাকতেন। 
/এআইবি/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি