ডেমরায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ জুলাই ২০২৫, ২০:২২আপডেট : ১৭ জুলাই ২০২৫, ২০:২২

রাজধানীর ডেমরায় নির্মাণাধীন একটি ভবনে রড বাঁকানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (২৬) ও শফিকুল ইসলাম (২৬) নামে দুজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত দুজন কুড়িগ্রামের কচাকাটা থানার মীরকাবাড়ি গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে ডেমরা ভট্ট চত্বর এলাকার ৮ নম্বর রোডের একটি ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রফিকুল ইসলামের বাবা ইউসুফ আলী। যিনি নিজেই ওই ভবনের সাব-কন্ট্রাক্টর হিসেবে কাজ করছেন। তিনি জানান, রড বাঁকানোর সময় একটি রড বিদ্যুতের তারের সংস্পর্শে এলে দুজন অচেতন হয়ে মাটিতে পড়ে যান। পরে তাদের দ্রুত উদ্ধার করে বিকাল ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

নিহতরা নির্মাণাধীন ভবনের পাশেই অস্থায়ীভাবে বসবাস করতেন বলে জানা গেছে।

/এআইবি/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি