হাজারীবাগে বৃদ্ধা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ আগস্ট ২০২৫, ১৭:৫৩আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১৭:৫৩

রাজধানীর হাজারীবাগে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তার নাম রওশন আরা(৬০)। 

বৃহস্পতিবার (১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। মৃতা রওশন আরা হাজারীবাগ বেরিবাদ কালু নগর ময়লার ডিপো এলাকার আমজাদ হোসেনের স্ত্রী। তার বাবার নাম মৃত খোদাবক্স।

জানা যায়, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। পরে সেখান শুক্রবার (১ আগস্ট) ভোর রাত সোয়া ৩টার দিকে ঢাকা মেডিক্যাল (ঢামেক) কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের মেয়ে রুনা আক্তার অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে তাদের জমিজমা সংক্রান্ত শেয়ার ও পাওয়ার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। শুধু তাই না কিছুদিন আগে তাদের বিদ্যুতের তারও কেটে নিয়ে গিয়েছিল। এসব দ্বন্দ্বের জেরে আব্দুর রহিম (২৮), আব্দুর রহমানসহ ৫ থেকে ৬ জন তার মাকে গতকাল রাতে পাইপ, লাঠি দিয়ে মারপিট করে গুরুতর আহত করে। পরে সেখান থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে শুক্রবার ভোর রাতে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ প্রসঙ্গে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

/এআইবি/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি