দরিদ্র স্কুলছাত্রীদের জরায়ু ক্যানসার প্রতিরোধে টিকা প্রদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২৫, ১১:৪৮আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১১:৪৮

ইনার হুইল ক্লাব অফ ধানমন্ডির উদ্যোগে জরায়ু ক্যানসার প্রতিরোধে এইচপিভি ভ্যাকসিন দেওয়া হয়েছে নয় জন দরিদ্র পরিবারের ছাত্রীকে, যাদের বয়স ৯ থেকে ১৩ বছরের মধ্যে। টিকার প্রথম ডোজটি দেওয়া হয়েছিল গত জানুয়ারি মাসে, আর দ্বিতীয় ও চূড়ান্ত ডোজটি দেওয়া হয় শুক্রবার (১ আগস্ট)।

প্রতি বছরের মতো এবারও ক্লাবটি এই কর্মসূচি বাস্তবায়ন করেছে, যার মূল লক্ষ্য তরুণী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা এবং সচেতনতা বৃদ্ধি বলে জানানো হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্লাবের ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ ২০২১–২২ মিসেস নায়ার ইসলাম মেয়েদের উদ্দেশে এইচপিভি ভ্যাকসিনের গুরুত্ব ব্যাখ্যা করেন, কীভাবে এটি সার্ভাইক্যাল ক্যানসার প্রতিরোধে সহায়ক। কীভাবে এই মেয়েরা নিজেদের বন্ধুদের মধ্যেও সচেতনতা ছড়িয়ে দিতে পারে সে বিষয়েও আলোকপাত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন– পিডিসি শামসুন্নাহার হক, ক্লাব সেক্রেটারি মোর্শেদা কবীর, এডিটর তাসলিমা ইউসুফ, ডিস্ট্রিক্ট সেক্রেটারি সারা বিশাখা, ওয়েব মাস্টার পার্সা সানজানা এবং সদস্যবৃন্দ শাকিলা শামস ও উলফাত আরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইনার হুইল ক্লাব অফ ধানমন্ডি বিশ্বাস করে, সচেতনতা তৈরি, কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং মেয়েদের একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই আমাদের নৈতিক দায়িত্ব।’

 

/এসও/এমএএ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি