রাজধানীতে পানির ট্যাংকে নেমে ৩ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ আগস্ট ২০২৫, ১৯:০২আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১৯:০২

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকে কাজ করতে নেমে তিন জন মারা গেছেন। এ সময় গুরুতর অসুস্থ অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।   

শনিবার (১৬ আগস্ট) বেলা ১টা থেকে দেড়টার মধ্যে এ ঘটনা ঘটে। 

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পাই বসুন্ধরার ই ব্লকের ১৪ নম্বর সড়কের ৪ নম্বর প্লটের একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকে চার শ্রমিক প্রবেশ করার পর আর বের হচ্ছিলেন না। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভেতরে তিন জন মারা গেছেন এবং একজন জীবিত অবস্থায় আছেন। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, মৃত শ্রমিকরা ভবনের নির্মাণকাজে যুক্ত ছিলেন। কাজ করার সময় বৈদ্যুতিক যন্ত্রপাতিও সঙ্গে ছিল। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক কোনও তার লিকেজ হয়ে ট্যাংকে পড়ে ছিল। এতে এ দুর্ঘটনা ঘটে।

/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি