জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ২ সাংবাদিক 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ আগস্ট ২০২৫, ০০:৫২ আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০০:৫২

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ চলাকালে ইটের আঘাতে দুই সাংবাদিক আহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া রিপোর্টার নাইমুর রহমান দুর্জয় (২৫) এবং অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর.কমের সিনিয়র ফটোগ্রাফার জিএম মজিবুর রহমান (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে জাপা কার্যালয়ের সামনে একদল বিক্ষোভকারী মিছিল করার সময় হঠাৎ ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে দায়িত্ব পালনরত অবস্থায় দুই সাংবাদিক গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

আহতদের হাসপাতালে নেওয়া সাংবাদিক সুব্রত জানান, ‘হঠাৎ মিছিল থেকে ইট নিক্ষেপ শুরু হলে আমাদের দুই সহকর্মী মাথায় আঘাত পান। পরে আমরা দ্রুত তাদের হাসপাতালে নিয়ে আসি।’

তিনি জানান, মজিবুর রহমানের মাথায় ৬টি সেলাই লেগেছে এবং নাইমুর রহমান দুর্জয়ের মাথায় ৫টি সেলাই দিতে হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাসায় পাঠানো হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আহত অবস্থায় দুই সাংবাদিককে হাসপাতালে আনা হয়। দু’জনেরই মাথায় আঘাত রয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।’

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
সংসদ ভবনের সামনে প্রধান শিক্ষককে হত্যা: জামিন পেলো এক আসামি
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
কক্সবাজারে নেই ডিএনএ ল্যাব, ১০ মরদেহ শনাক্তে দীর্ঘ অপেক্ষা
সর্বশেষ খবর
সংসদ ভবনের সামনে প্রধান শিক্ষককে হত্যা: জামিন পেলো এক আসামি
সংসদ ভবনের সামনে প্রধান শিক্ষককে হত্যা: জামিন পেলো এক আসামি
হোটেল রুমের কম আলোতেই নিখুঁত মেকআপ!
হোটেল রুমের কম আলোতেই নিখুঁত মেকআপ!
সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে সম্পাদক পরিষদের তীব্র নিন্দা
সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে সম্পাদক পরিষদের তীব্র নিন্দা
ছদ্মনামে ১ মিলিয়ন ইউরোর সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আয়েন্দে
ছদ্মনামে ১ মিলিয়ন ইউরোর সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আয়েন্দে
সর্বাধিক পঠিত
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
কক্সবাজারে নিহত ৬ জনই একই পরিবারের
কক্সবাজারে নিহত ৬ জনই একই পরিবারের
‘আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি’, ইমেইল পাঠানোর পর স্ত্রীর সঙ্গে মিললো টেকির মরদেহ
‘আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি’, ইমেইল পাঠানোর পর স্ত্রীর সঙ্গে মিললো টেকির মরদেহ