রাজধানীতে আ. লীগের আরও ৯ নেতাকর্মী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫২আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৩

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে একের পর এক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—ঢাকা মহানগর দক্ষিণ শ্যামপুর থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম (৫২), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাহাত আল ইমতিয়াজ (২৮), রমনা থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাতেমা আলম (৪৫), মাদারীপুরের শিবচর উপজেলার নিলখী ইউনিয়ন যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন (৫৪), কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সিকদার (৪৫), ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ (৩১), কেআইবি ও শী-শেল ইউনিট আওয়ামী লীগের গোপন ট্রেনিং ওবিটি অ্যান্ড এসটিএম সদস্য ইসা আহমেদ (২৩), মোহাম্মদপুর ৩২ নম্বর ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক (৪৩) এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এরশাদুল কবির আবিদ (৪২)।

ডিএমপি জানায়, প্রথমে রাত সাড়ে ৭টার দিকে মতিঝিল ফকিরেরপুল এলাকা থেকে শহিদুল ইসলামকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগ। এরপর রাত ৮টার দিকে ধানমন্ডি এলাকা থেকে রাহাত আল ইমতিয়াজকে এবং রাত ৯টার দিকে রমনা থেকে ফাতেমা আলমকে গ্রেফতার করা হয়।

একই রাতে খিলগাঁও তালতলা এলাকা থেকে আনোয়ার হোসেন, শান্তিনগর থেকে আবদুল্লাহ সিকদার এবং যাত্রাবাড়ী এলাকা থেকে মো. আব্দুল্লাহকে গ্রেফতার করে ডিবির ভিন্ন ভিন্ন টিম।

পরে মঙ্গলবার ভোররাতে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়। রাত ১২টা ৫৫ মিনিটে হাজারীবাগ পূর্ব রায়েরবাজার থেকে আব্দুর রাজ্জাক, রাত ২টার দিকে ধানমন্ডি ঝিগাতলা এলাকা থেকে ইসা আহমেদ এবং ভোর ৫টা ১৫ মিনিটে মালিবাগ এলাকা থেকে এরশাদুল কবির আবিদকে আটক করা হয়।

ডিএমপি জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের