যাত্রী সেজে চালককে আহত করে অটোরিকশা ছিনতাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ অক্টোবর ২০২৫, ১১:০৭আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১১:০৭

রাজধানীর রমনা এলাকায় যাত্রী সেজে এক চালককে আহত করে তার অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আহত চালক সাহেব আলী (৪৫) বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে মৎস্য ভবনের সামনে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৩টার দিকে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত চালক সাহেব আলী জানান, শুক্রবার রাত পৌনে ৩টার দিকে শাহবাগ থেকে দুজন যাত্রী তার অটোরিকশায় ওঠেন এবং শিল্পকলায় যাওয়ার কথা বলেন। কিন্তু মৎস্য ভবনের সামনে পৌঁছালে হঠাৎ তারা তার মাথায় আঘাত করে জখম করেন। পরে তার কাছে থাকা মোবাইল ফোন, নগদ ৭-৮ শত টাকা এবং অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান।

আহত সাহেব আলী রংপুরের পীরগঞ্জ উপজেলার কেশবপুর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে। বর্তমানে তিনি মগবাজারের মধুবাগ এলাকায় দুলাল মিয়ার গ্যারেজে থাকেন।

/এআইবি/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী