বাসা ভাড়া নেওয়ার ছলে মোবাইল চুরি: চক্রের ৩ নারী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ অক্টোবর ২০২৫, ২২:১৪আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ২২:৪৭

রাজধানীর ধানমন্ডি এলাকায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে মোবাইল ফোন চুরির অভিযোগে সংঘবদ্ধ চোর চক্রের তিন নারী সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন—তিশা আক্তার (২১), ঈশা আক্তার (১৮) এবং জেসমিন (৪২)।

গ্রেফতার তিশা ও ঈশা গত ৬ সেপ্টেম্বর ধানমন্ডি ৬ নম্বর রোডের একটি ফ্ল্যাটে ভাড়া নেওয়ার কথা বলে প্রবেশ করে কৌশলে তিনটি দামি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় মামলা হয়। পরে তারা ১৯ সেপ্টেম্বর ধানমন্ডি ৫ নম্বর রোডের আরেকটি বাসা থেকে একই কায়দায় আরও একটি মোবাইল ফোন চুরি করে। এ ঘটনায়ও পৃথক মামলা দায়ের করা হয়।

এর আগে, গত ২৫ সেপ্টেম্বর সবুজবাগ থানার একটি ফ্ল্যাটে একই কায়দায় চুরি করতে গিয়ে তিশা ও ঈশা ধরা পড়ে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ধানমন্ডি থানা পুলিশ মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে মিরপুর রোডস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে থেকে চক্রের মূল সদস্য জেসমিনকে একটি পার্সসহ গ্রেফতার করে।

পুলিশ বলছে, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ধানমন্ডি, কলাবাগান, সবুজবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় একই কৌশলে মূল্যবান জিনিসপত্র চুরি করে আসছিল।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী