মিছিলে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড

হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অর্ধশত ইবতেদায়ি শিক্ষক

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৯ অক্টোবর ২০২৫, ১৮:০০আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১৮:০৯

চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা করা ইবতেদায়ি শিক্ষকদের ওপর জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে প্রায় অর্ধশত শিক্ষক আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে আহতদের চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঢামেকে আহত কয়েকজন শিক্ষক জানান, তারা ১৭ দিন ধরে প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে অবস্থান ধর্মঘট করছিলেন। বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় পুলিশ সদস্যরা তাদের ওপর সাউন্ড গ্রেনেড, জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে প্রায় অর্ধশতাধিক শিক্ষক আহত হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, প্রেস ক্লাব এলাকা থেকে প্রায় অর্ধশত শিক্ষক আহত হয়ে হাসপাতালে এসেছেন। 

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মুনসুর বলেন, দুপুরের দিকে শিক্ষকরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাবের পাশের সচিবালয়ের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় পুলিশ সদস্যরা বাধা দিলে ধস্তাধস্তি হয়। পরে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। 

হাসপাতাল সূত্র জানা যায়, আহতরা হলেন—নাসরিন (৪৫), নজরুল ইসলাম (৫৫), ওসমান (৩৫), আব্দুল জলিল (৪৫), মাসুদ আলম (৬০), আহমদ আলী (৪৫), রুহুল আমিন (৪৫), সুমিত (৪০), আব্দুল হাদী (৩২), আমিন (৪৮), সমীর (২৩), রেজাউল (৩৫), শাহ আলম (৫৫), নুরুল ইসলাম (৫০), শাহাবুদ্দিন (৩০), মোস্তফা (৩২), বেলাল (৪৫), সাদেকুল (৪০), মুত্তাকিন (২৬), মোরশেদ আলম (৪৫), রুবিনা (৩৮), আরিফুর (৩৫), আজিজুল (৩৫), কুলসুম (৩৫), শাহ আলম (৪৫), আব্দুস সালাম (৪১), মালেক (৩৮), ফেরদৌস (৩৫), মোজাম্মেল (৫০), আরিফুল (৩২), নূর হোসেন (৪৬), রিয়াজ উদ্দিন (৪০), আলাউদ্দিন (৫০), আরিফুর রহমান (৩৫), আবুল কালাম আজাদ (৫৫), লুৎফর রহমান (৩৫), আব্দুল্লাহ (৩৫), এমদাদুল হক (৪৬), শফিকুল (৪৯), মনিরুজ্জামান (৪৬), অজ্ঞাত (৩৪) পুরুষ, অজ্ঞাত (৪০) পুরুষ ও কুলসুম আক্তার (৪০)।

/এআইবি/আইএ/এমকেএইচ/
সম্পর্কিত
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
কমলাপুরে হাওড় এক্সপ্রেসে আগুন, পুলিশের ধারণা ‘নাশকতা’
বৈঠকের সিদ্ধান্ত মানা হচ্ছে না, বেশি দামেই বিক্রি হচ্ছে রুটি
সর্বশেষ খবর
ব্রেথ অ্যানালাইজার পরীক্ষায় গাফিলতি, ৪ পাইলটসহ ৮ ক্রু সাময়িক বরখাস্ত
ব্রেথ অ্যানালাইজার পরীক্ষায় গাফিলতি, ৪ পাইলটসহ ৮ ক্রু সাময়িক বরখাস্ত
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
পার্লার ছাড়াই ফিরুক পায়ের কোমলতা
পার্লার ছাড়াই ফিরুক পায়ের কোমলতা
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের