কালশিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ নভেম্বর ২০২৫, ১৭:৪৫আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১৭:৪৬

রাজধানীর মিরপুরের পল্লবী থানাধীন কালশি এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় সৈয়দ হেলাল হোসেন (৫৫) নামে এক ইলেকট্রনিক মিস্ত্রি নিহত হয়েছেন। 

শনিবার (৮ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। 

নিহতের মেয়ের জামাই রায়হান মিয়া জানান, তার শ্বশুর পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। সকালে মহাখালী কড়াইলের বাসা থেকে কাজের উদ্দেশে বের হন। দুপুরে জানতে পারি কালশি এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। 

তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

হেলালের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা চাটখিল গ্রামে। বর্তমানে বনানী মহাখালী কড়াইল আদর্শ নগর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তার দুই মেয়ে ও এক ছেলে।

/এআইবি/এমকেএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী