গুলিস্তানে অজ্ঞানপার্টির কবলে এনজিওকর্মী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৪ ডিসেম্বর ২০২৫, ২০:৫৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ২০:৫৪

রাজধানীর গুলিস্তানের শহীদ আহাদ পুলিশ বক্সের সামনে অজ্ঞানপার্টির কবলে পড়েছেন মো. আমজাদ (২৯) নামের এক এনজিওকর্মী। অজ্ঞান পার্টির সদস্যরা তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল নিয়ে গেছে। 

রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর পাকস্থলী ওয়াশ দিয়ে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।

জানা যায়, আমজাদের গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়। বাবার নাম শাহাবুউদ্দিন গাওচি। বর্তমানে লালমনিরহাটে একটি এনজিওর মাঠকর্মী হিসাবে কর্মরত রয়েছেন।

আমজাদের ভগিনীপতি সোহেল বলেন, আমার শ্যালক নোয়াখালীতে একটি এনজিওর মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। গত মাসে লালমনিরহাটে বদলি হয়েছে। ঢাকায় কাজের জন্য সে আমাদের বাসায় এসেছিল। আজ ব্যাংকের কাজে গুলিস্তান গেলে অজ্ঞানপার্টির সদস্যরা নেশাজাতীয় কিছু খাওয়ায়। এরপর মোবাইল ও নগদ টাকা নিয়ে যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, আমজাদের পাকস্থলী ওয়াশ করে মেডিসিন বিভাগে ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

/এআইবি/এসএনকে/এমকেএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী